-6a9d8bf9c7a8a.webp)
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে রোববার সকাল পর্যন্ত চলা এই সংঘাতে উভয় পক্ষের ১৪০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন।
সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ৮৪ জন সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে হুথি বিদ্রোহীরাও জানিয়েছে, সামরিক হামলায় তাদের অন্তত ৫৭ জন যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
সংঘর্ষের কারণে হোদাইদা শহরের আশপাশের এলাকাগুলোতে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন করে গোলাবর্ষণ শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
স্থানীয় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। গোলাগুলি ও গোলাবর্ষণের কারণে ওই অঞ্চলে স্বাভাবিক জনজীবনও ব্যাহত হচ্ছে।