
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুসরণ করে বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কণ্ঠভোটে এসব কমিটির প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী সংসদ নেতার পক্ষে কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রস্তাবগুলো অনুমোদিত হয়।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন। পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে রয়েছেন কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।
কমিটির অন্য সদস্যরা হলেন ফরিদপুর-৪ আসনের শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট-২ আসনের মোহাম্মদ রফিকউদ্দিন বাবুল, মৌলভীবাজার-৪ আসনের মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, বগুড়া-৪ আসনের আবু ওয়াহাব আকান্দ ওয়াহিদ, সংরক্ষিত মহিলা আসন-১৪-এর মোসাম্মদ সাবিরা সুলতানা, ফেনী-৩ আসনের মোহাম্মদ গোলাম রসুল এবং রংপুর-১ আসনের মোহাম্মদ রায়হান সিরাজী।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলমকে এ কমিটির সভাপতি করা হয়েছে। পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।
কমিটির সদস্যরা হলেন কিশোরগঞ্জ-৩ আসনের ইকবাল হোসাইন, বরিশাল-৫ আসনের মো. মুজিবুর রহমান, চট্টগ্রাম-৬ আসনের গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, মানিকগঞ্জ-১ আসনের এস এ জিন্নাহ কবির, সংরক্ষিত মহিলা আসন-৩২-এর নাদিয়াত পাঠান পাপন, সংরক্ষিত মহিলা আসন-২২-এর মোসাম্মদ সামা আক্তার, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম এবং পাবনা-৩ আসনের মোহাম্মদ আলী আজগর।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কেএম মির্জা হাবিবকে এই কমিটির সভাপতি করা হয়েছে। পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।
কমিটির অন্য সদস্যরা হলেন বগুড়া-২ আসনের মীর শাহ আলম, ময়মনসিংহ-১০ আসনের মোহাম্মদ আখতারুজ্জামান, নারায়ণগঞ্জ-২ আসনের মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ, চট্টগ্রাম-১৪ আসনের আলহাজ্ব জসিমউদ্দীন আহমেদ, চাঁদপুর-৩ আসনের শেখ ফরিদ আহমেদ, সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর তাহমিনা সুলতানা, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম এবং সিরাজগঞ্জ-৪ আসনের মোহাম্মদ ইসলাম খান।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।
কমিটির অন্যান্য সদস্য হলেন পটুয়াখালী-৩ আসনের মোহাম্মদ নুরুল হক, নাটোর-৪ আসনের মোহাম্মদ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ মির্জা, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম, চাঁদপুর-৫ আসনের মোহাম্মদ মমিনুল হক, জয়পুরহাট-১ আসনের মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, নীলফামারী-১ আসনের মোহাম্মদ আব্দুল সাত্তার এবং সংরক্ষিত মহিলা আসন-৪২-এর সাজিদা সামাদ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ বরকতুল্লাহ বুলুকে এই কমিটির সভাপতি করা হয়েছে। পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।
কমিটির অন্য সদস্যরা হলেন রাজবাড়ী-১ আসনের আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রুমিন ফারহানা, সিরাজগঞ্জ-৩ আসনের মোহাম্মদ আইনুল হক, টাঙ্গাইল-৪ আসনের মোহাম্মদ লুৎফর রহমান, ঠাকুরগাঁও-৩ আসনের ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, খুলনা-২ আসনের শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, সংরক্ষিত মহিলা আসন-৩৮-এর মারজিয়া বেগম এবং চুয়াডাঙ্গা-১ আসনের মোহাম্মদ মাসুদ পারভেজ।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সালাম পিন্টুকে খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।
কমিটির সদস্যরা হলেন জয়পুরহাট-২ আসনের মোহাম্মদ আব্দুল বারী, নারায়ণগঞ্জ-৫ আসনের আবুল কালাম, ঢাকা-১৯ আসনের মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, পাবনা-৪ আসনের মোহাম্মদ আবু তালেব মন্ডল, গাইবান্ধা-২ আসনের মোহাম্মদ আব্দুল করিম এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩-এর শামছুন্নাহার বেগম।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
সংরক্ষিত মহিলা আসন-১৩-এর সংসদ সদস্য মাহমুদা হাবিবাকে এই কমিটির সভাপতি করা হয়েছে। পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।
কমিটির সদস্যরা হলেন ঢাকা-১৩ আসনের ববি হাজ্জাজ, কিশোরগঞ্জ-৩ আসনের ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, টাঙ্গাইল-৩ আসনের মোহাম্মদ লুৎফর রহমান খান আজাদ, ঠাকুরগাঁও-২ আসনের মোহাম্মদ আব্দুস সালাম, দিনাজপুর-২ আসনের মোহাম্মদ সাদিক, ফরিদপুর-১ আসনের মোহাম্মদ ইলিয়াস মোল্লা, যশোর-৬ আসনের মোহাম্মদ মুক্তার আলী এবং সংরক্ষিত মহিলা আসন-৪১-এর মাহফুজা হান্নান।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়াকে এই কমিটির সভাপতি করা হয়েছে। পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে রয়েছেন পার্বত্যাঞ্চল বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন চট্টগ্রাম-৫ আসনের মীর মোহাম্মদ হেলালউদ্দিন, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, রাঙ্গামাটি আসনের দীপেন দেওয়ান, চট্টগ্রাম-১২ আসনের মোহাম্মদ এনামুল হক, যশোর-২ আসনের মোহাম্মদ মোস্তফা আল ফয়সাল, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং নেত্রকোনা-৫ আসনের মাসুম মোস্তফা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকনকে এ কমিটির সভাপতি করা হয়েছে। পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।
কমিটির অন্য সদস্যরা হলেন টাঙ্গাইল-৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকু, নওগাঁ-৬ আসনের শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, রাজশাহী-৫ আসনের অধ্যাপক নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এম হান্নান, সুনামগঞ্জ-৪ আসনের নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আসনের আবদুল্লাহ আল আমীন, ভোলা-১ আসনের আলী আজম মোহাম্মদ আবু বকর এবং কুষ্টিয়া-৩ আসনের মোহাম্মদ আমির হামজা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।
কমিটির অন্যান্য সদস্য হলেন বগুড়া-৭ আসনের মোরশেদ মিল্টন, কিশোরগঞ্জ-২ আসনের এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, চট্টগ্রাম-৯ আসনের মোহাম্মদ আবু সুফিয়ান, নওগাঁ-৩ আসনের মোহাম্মদ ফজলুল হুদা, সুনামগঞ্জ-১ আসনের কামরুজ্জামান কামরুল, সংরক্ষিত মহিলা আসন-৫০-এর মোসাম্মদ নুসরাত তাবাসসুম জ্যোতি, বাগেরহাট-২ আসনের শেখ মঞ্জুরুল হক রাহাত এবং নড়াইল-২ আসনের মো. আতাউর রহমান।
নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে নৌ-পরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।
কমিটির অন্য সদস্যরা হলেন বরিশাল-৪ আসনের মোহাম্মদ রাজিব হাসান, বগুড়া-২ আসনের মোহাম্মদ হাফিজুর রহমান, শেরপুর-৩ আসনের মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, মাদারীপুর-৩ আসনের আনিসুর রহমান, শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ, সংরক্ষিত মহিলা আসন-৩১-এর মোসাম্মদ সাজিদা ইয়াসমিন, মেহেরপুর-২ আসনের মোহাম্মদ নাজমুল হুদা এবং নোয়াখালী-৬ আসনের আব্দুল হান্নান মাসুদ।