
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সভা বসে।
বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
সভায় বিরোধীদলীয় উপনেতা, বিরোধীদলীয় চিফ হুইপ এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।