
মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২৪৫ রানে থামিয়ে ২৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে সফরকারীদের অলআউট করে দেন বাংলাদেশের বোলাররা। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৭২ রান।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন নাঈম। তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ দুটি করে এবং শরীফুল ইসলাম ও হাসান একটি করে উইকেট পেয়েছেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান তেজনারায়ণ চন্দরপল ও জাস্টিন গ্রিভস প্রতিরোধ গড়ে তোলেন। এর মধ্যে ১৬৪ বলে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটি পূর্ণ করেন চন্দরপল।
তবে ৫৯তম ওভারে শরীফুল ইসলামের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। ১৮২ বলে ৫৬ রান করেন তিনি।
এরপর অধিনায়ক রোস্টন চেজকে নিয়ে ইনিংস এগিয়ে নেন গ্রিভস। চেজকে ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নাঈমের বলে শর্ট লেগে তাঁর