
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় এবার পাস করেছেন ৫০ হাজার ৮৮৯ জন। তিন ধারার পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন পরীক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এসব পরীক্ষার ফল প্রকাশ করা হয়। একই দিনে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষার ফলও প্রকাশিত হয়। বেলা ১১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
কারিগরি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার তিন ধারার পরীক্ষায় মোট ১ লাখ ২ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৮৮৯ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৯৯ জন এবং ছাত্রী ১৭ হাজার ৭৯০ জন।
জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্র ১৮০ জন এবং ছাত্রী ৭০৬ জন।