
বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সোমবার (২২ জুন) ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচে গোল করে তিনি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে যান, ছাড়িয়ে যান জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে।
ম্যাচে শুরুতে পেনাল্টি মিসসহ আরও দুটি সুযোগ নষ্ট করেন মেসি। তবে বিরতির কিছুক্ষণ আগে পেনাল্টি থেকে গোল করে নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ১৭-এ নিয়ে যান তিনি। এই গোলের মাধ্যমেই তিনি ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হন।
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিকও করেন মেসি। সেই ম্যাচে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন। এবার নতুন রেকর্ড গড়ে তিনি নিজের অবস্থান আরও দৃঢ় করলেন।
এই গোলের মাধ্যমে মেসি বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তিও গড়েন। এর আগে ১৯৫৮ ও ১৯৭০ সালে এই অর্জন করেছিলেন যথাক্রমে ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জর্জিনহো।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপ থেকেই মেসির এই গোলযাত্রা শুরু হয়েছিল, যা চলমান টুর্নামেন্টে নতুন উচ্চতায় পৌঁছাল।