
নিজের বিরুদ্ধে দায়ের হওয়া ছিনতাই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে অতীতের একটি মামলার উদাহরণ টেনে তিনি এ ধরনের অভিযোগের সমালোচনাও করেছেন।
শনিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিএনপি সরকারের সমালোচনা করে এ মন্তব্য করেন সারজিস আলম।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাংচুরের মামলা দিয়েছিলো! গতকাল হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে!’
মামলাটিকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে ইঙ্গিত করে পোস্টের শেষাংশে তিনি আরও লেখেন, ‘সেই পুরোনো অভ্যাস! নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! একটু মর্যাদাবান হোন (Be a little dignified, please)!’