
রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনেই ৩ হাজার ১৭২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৭১৫টি যানবাহন ডাম্পিং এবং ১৮৬টি রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, গত পরশু বুধবার (২৯ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এসব মামলা করা হয়।
তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ১৩টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১৪০টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১২টি ট্রাক, ৬টি কাভার্ড ভ্যান, ২৮টি সিএনজি এবং ১০৩টি মোটরসাইকেল মিলিয়ে মোট ১৮০টি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০টি বাস, ১৬টি কাভার্ড ভ্যান, ৬৫টি সিএনজি ও ১৪৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৩১৯টি মামলা করা হয়।
সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-ওয়ারী বিভাগে। সেখানে ১০২টি বাস, ৭৫টি ট্রাক, ৬৭টি কাভার্ড ভ্যান, ১১২টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ৭১৪টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৩টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ৪৩টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-মিরপুর বিভাগে ১২৪টি বাস, ৪০টি ট্রাক, ৮০টি কাভার্ড ভ্যান, ৭৮টি সিএনজি এবং ৪৫০টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৯৪৬টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৮০টি বাস, ২১টি ট্রাক, ২১টি কাভার্ড ভ্যান, ৬৬টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেল মিলিয়ে মোট ৪০১টি মামলা হয়েছে।
এছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ১২টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ড ভ্যান, ২৫টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে মোট ৭১৫টি যানবাহন ডাম্পিং এবং ১৮৬টি যানবাহন রেকার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।