
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মধ্যে ইউরোপ নিজেদের মজুত করা বিপুল পরিমাণ ডিজেল বাজারে ছাড়তে রাজি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প জানিয়েছেন, ইউরোপের দেশগুলো তাদের সংরক্ষিত বিপুল পরিমাণ ডিজেল জরুরি ভিত্তিতে বাজারে সরবরাহ করতে সম্মত হয়েছে। শিগগিরই এ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইউরোপ তাদের বড় পরিমাণে মজুত রাখা ডিজেল বাজারে ছাড়তে রাজি হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ প্রক্রিয়া এখনই শুরু হওয়ার কথা রয়েছে।
এই উদ্যোগে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও দামের চাপের মধ্যে ইউরোপের মজুত ডিজেল বাজারে এলে পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।
তথ্য সূত্র: আল-জাজিরা