
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেশের পরিচিত সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইমরোজ খালিদী। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চিকিৎসার উদ্দেশ্যে কয়েকদিন আগে লন্ডনে গিয়েছিলেন তৌফিক ইমরোজ খালিদী। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে থাকা অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
দীর্ঘদিন সংবাদমাধ্যমে নেতৃত্ব
তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ ছিলেন। ২০০৬ সাল থেকে তিনি তাঁর নিজস্ব মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।