
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, আজকে ঈদের দিন, সবার জন্য আনন্দের দিন। ত্যাগের মহিমায় আমরা যেন মহিমান্বিত জীবনটাকে ধারণ করে সবাই সুখে শান্তিতে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ দেশে বসবাস করতে পারি-এটাই হোক আজকের দিনের প্রতিপাদ্য।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগাঁ মাঠে পবিত্র ঈদুল আজহা'র নামাজ শেষে এ কথা বলেন তিনি।
এতে আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর থানা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব অভিসহ আরও অনেকে।
এ সময় মন্ত্রী লক্ষ্মীপুরসহ গোটা দেশ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, মোবারক বাধ জানিয়েছেন।