কুষ্টিয়ার কুমারখালীতে আম কুড়াতে গিয়ে ১০ বছর বয়সী এক শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর এলাকাজুড়ে ক্ষোভ তৈরি হলেও শুরুতে সেটি গ্রাম্য সালিশে মীমাংসার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পরিবারের পক্ষ থেকে মামলা হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্ত ওয়াহেদ আলীকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (২৫ মে) গভীর রাতে উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রোববার সকালে শিশুটি স্থানীয় একটি আমবাগানে আম কুড়াতে যায়। এ সময় বাগানের কেয়ারটেকার ওয়াহেদ আলী তাকে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
স্বজনদের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় কিছু ব্যক্তি সালিশের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেন। তবে পরে ঘটনাটি পুলিশের নজরে এলে শিশুটির বাবা কুমারখালী থানায় মামলা করেন।
মামলার বাদী বলেন, তার ছেলে মাঠে গেলে অভিযুক্ত মুখ চেপে ধরে নির্যাতন চালান। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন ঘটনার শিকার হতে না হয়।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, এ ধরনের গুরুতর অপরাধ গ্রাম্য সালিশের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ নেই। এমন ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া এবং পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তি