
লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় উঠে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে যোগ দিতে সচিবালয়ে এসে প্রধানমন্ত্রী ষষ্ঠ তলায় ওঠার সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে হেঁটে ওপরে ওঠেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরাও সিঁড়ি ব্যবহার করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে দেশের কৃষি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হচ্ছে।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা উপস্থিত রয়েছেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয় থেকে হেঁটে কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।