
যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষ এখন এক নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে দেশটির কংগ্রেসের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন এসেছে।
নির্বাচনের আগে আইন প্রণয়ন এবং সারা দেশে তা কার্যকর করার দায়িত্বে থাকা কংগ্রেসের নিয়ন্ত্রণ ছিল রিপাবলিকান পার্টির হাতে। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের দুই বছর পূর্ণ হওয়ার এই সময়ে নির্বাচনে বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা।
দলটি এখন কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ (নিম্নকক্ষ) ও সিনেটের (উচ্চকক্ষ) নিয়ন্ত্রণ নিয়েছে। শুধু তাই নয়, কয়েক দশকের মধ্যে এই প্রথম রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাস ও কানসাস থেকেও আসন নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে ডেমোক্র্যাটরা।
সূত্র: বিবিসি