
পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম।
বুধবার (২০ নভেম্বর) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
এর পূর্বে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে ময়নুল হাসানকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
বাহারুল আলম এর পূর্বে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন। ২০০৯-২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘের সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।
এর পূর্বে, ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এ কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।