
রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৩ মে) ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-৪। শুক্রবার (২২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময় কেরানীগঞ্জ এলাকার কয়েকটি ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সদর দপ্তরের অধীন ভাংনা, মুসলিমবাগ, মুক্তির বাগ, বরিশুর, ব্রাহ্মণকিত্তা, জিয়া নগর, খোলামোড়া, ভাড়ালিয়া ও নবাব চর এলাকায় বিদ্যুৎ থাকবে না। পাশাপাশি আগানগর উপকেন্দ্রের আওতাধীন সব ফিডারেও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া আটিবাজার এলাকার বামনসুর, ওয়াসপুর, আরশিনগর, জয়নগর, দেউলি, চন্ডিপুর ও ঘাটারচর এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলে জানানো হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি বলেছে, নিরাপদ, নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।