
চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে শিপইয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
বিস্ফোরণের কারণ ও হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।