সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ঢাকাসহ সারা দেশে বিএনপির দলীয় কার্যালয় ও মসজিদে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।
রাজধানীতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় প্রধান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা এবং অন্যান্য সাংগঠনিক পর্যায়েও দলীয় কার্যালয় অথবা স্থানীয় মসজিদে একই ধরনের দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হবে।
এসব কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।