বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বড় ধরনের ইনজুরি শঙ্কায় পড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির ম্যাচে হঠাৎ করেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি, যা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।
সোমবার (২৫ মে) ফিলাডেলফিয়ার বিপক্ষে ৬-৪ গোলের জয়ে মাঠে নামেন মেসি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তাকে মাঠ ছাড়তে দেখা যায়।
৭৩তম মিনিটে হঠাৎ করেই বদলির ইঙ্গিত দেন মেসি। এরপর কিছু সময় মাঠের বাইরে হাঁটাহাঁটি করে সরাসরি টানেলের দিকে চ
বিশ্বকাপের আগে ইনজুরি শঙ্কা নিয়ে মাঝপথে মাঠ ছাড়লেন মেসি
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বড় ধরনের ইনজুরি শঙ্কায় পড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির ম্যাচে হঠাৎ করেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি, যা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।
সোমবার (২৫ মে) ফিলাডেলফিয়ার বিপক্ষে ৬-৪ গোলের জয়ে মাঠে নামেন মেসি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তাকে মাঠ ছাড়তে দেখা যায়।
৭৩তম মিনিটে হঠাৎ করেই বদলির ইঙ্গিত দেন মেসি। এরপর কিছু সময় মাঠের বাইরে হাঁটাহাঁটি করে সরাসরি টানেলের দিকে চলে যান তিনি। টানেলে যাওয়ার সময় তাকে পায়ের পেছনের অংশে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায়, যা সমর্থকদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। তার পরিবর্তে মাঠে নামেন মাতেও সিলভেত্তি।
বৃষ্টিভেজা পিচ্ছিল মাঠে কোনো স্পষ্ট ট্যাকলের ঘটনা ছাড়াই মেসির এমন অস্বস্তি তৈরি হওয়ায় শঙ্কা আরও জোরালো হয়েছে। ইন্টার মায়ামির মেডিকেল টিম তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
৩৮ বছর বয়সী মেসি এখনো আর্জেন্টিনার মূল ভরসা। কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন দলে অধিনায়ক হিসেবেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ। ধারণা করা হচ্ছে, আসন্ন বিশ্বকাপ হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ আসর।
আগামী ১৬ জুন আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর কথা রয়েছে। তার আগে এই সম্ভাব্য ইনজুরি আলবিসেলেস্তে শিবিরে বড় ধরনের দুশ্চিন্তা তৈরি করেছে। অন্যদিকে ইন্টার মায়ামির জন্যও এটি ছিল বিশ্বকাপ বিরতির আগে শেষ ম্যাচ।
লে যান তিনি। টানেলে যাওয়ার সময় তাকে পায়ের পেছনের অংশে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায়, যা সমর্থকদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। তার পরিবর্তে মাঠে নামেন মাতেও সিলভেত্তি।