
বিএনপি বর্তমানে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি জনপ্রিয় ও সাংগঠনিকভাবে শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৬ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথসভা শেষে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সারাদেশে বিএনপির সাংগঠনিক ভিত্তি এখন আরও মজবুত হয়েছে। জনগণের সঙ্গে দলটি কখনো প্রতারণা করেনি; বরং মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে। এর ফলে বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনের পর মানুষ ভয় ও দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। সমালোচনা কিংবা আলোচনা নিয়ে না ভেবে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রীও মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন।