
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিবরা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্যসচিবরা উপস্থিত থাকবেন।
দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব নেতাকে নির্ধারিত সময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।