
ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে ৪ জন স্বতন্ত্র প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন—সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।
তারা জানান, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতি সমর্থন এবং বৃহত্তর রাজনৈতিক সমীকরণ বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।