
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ সদর আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনি গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর নির্বাচনি গাড়িতে টাকা পরিবহনের সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন নির্বাচন অনুসন্ধান ও তদন্ত বিচারক তাহমিনা আক্তার নওরীন।
নোটিশ জারির পর আধা ঘণ্টার মধ্যে প্রাথমিক অনুসন্ধান ও তদন্ত শুরু হয়েছে।