
অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এর আগে মঙ্গলবার বিকেলে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে গিয়ে তারেক রহমান রিজভীর সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।