
দেশের চাঁদাবাজি ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি ‘চান্দাবাজ’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন।
ওয়েবসাইটটি বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে লাইভ হয়েছে। ব্যবহারকারীরা সরাসরি chandabaaj.com
ইউআরএল থেকে ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন।
ইতিমধ্যেই সারা দেশ থেকে আটটি চাঁদাবাজি রিপোর্ট জমা পড়েছে। এই রিপোর্টগুলো যাচাই-বাছাই করে প্রাসঙ্গিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয়ে আইনের আওতায় আনা যায়।
আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।”