
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উন্নয়নসংক্রান্ত ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা কমিশনে একনেকের এ সভা শুরু হয়।
বৈঠক শেষে পরিকল্পনা কমিশন মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।