
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তিনি কাতারের উদ্দেশে রাজধানী ত্যাগ করেন।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সফর শেষে বুধবার (১৯ আগস্ট) রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।