
সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। এদিকে, স্বামীর মৃত্যুর কারণে কারাগারে থাকা দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে কি না এ বিষয়ে কিছু জানে না মুন্সীগঞ্জ জেলা কারা কর্তৃপক্ষ। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত তার পক্ষে কেউ কোনো আবেদন নিয়ে আসেনি।
সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ গতকাল রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী। স্বামীর মৃত্যুর ঘটনায় তার প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে কি না, তা নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে কোনো তথ্য জানে না কারা কর্তৃপক্ষ।
কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী,প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
দীপুমনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান,তুপুর ১২ টার দিকে তার মেয়ে তানী দীপাবলি কারাগারে তার মায়ের সাথে দেখে করতে ভিতরে প্রবেশ করেছে। তারপর প্যারোলো মিক্তির বিষয়টি আমরা আবেদন করবো বলে জানান তার আইনজীবী।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানান,প্যারোলে মুক্তির বিষয়ে তারা এখনো অবগত নন। এছাড়া দীপু মনির পক্ষে কেউ কোনো দরখাস্ত নিয়ে কারাগারে আসেননি।