
নির্বাচনী প্রচারণায় গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমের জনপ্রিয় রাত্রিকালীন বিনোদনকেন্দ্র মাহানে ইয়েহুদা বাজারে প্রচারণার সময় তাঁর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপ করা হয়েছে।
টাইমস অব ইসরায়েল–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মধ্যরাতে বাজারটিতে যান নেতানিয়াহু। এ সময় তাঁর গাড়িবহর লক্ষ্য করে একটি কাচের বোতল ছুড়ে মারা হয়।
ভিডিওতে আরও দেখা যায়, বোতল নিক্ষেপের পর নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা ভিড়ের মধ্যে ছুটে যান। কে বোতলটি ছুড়েছেন, তা শনাক্ত করার চেষ্টা করতে দেখা যায় নিরাপত্তাকর্মীদের।