.jpg)
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৫ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের গার্ডেন সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে যাচ্ছি।’
ট্রাম্পের এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানেরই আছে এবং চিরকাল ইরানেরই থাকবে।’
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। এরই মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালনপ্রতি ৪ ডলারে উঠেছে।
জ্বালানির এই মূল্যবৃদ্ধি প্রসঙ্গে ট্রাম্প মার্কিন নাগরিকদের জ্বালানি খাতে ‘সামান্য একটু বেশি মূল্য’ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।