
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুন্সীগঞ্জে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় সদর উপজেলার বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
দোয়া পরিচালনা করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
এসময় মরহুম খালেদা জিয়া ও তার পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য দোয়া করা হয়।
মোনাজাতে অংশনেয় স্থানীয় বিএনপি নেতাকর্মী শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।