
চলমান সংঘাতে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ সমন্বয়কারী মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে তিনি বলেছেন, এই বিজয়কে স্থায়ী ও আরও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হবে। একই সঙ্গে দেশবাসীকে একটি উজ্জ্বল ভবিষ্যতের আশা ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইরানি পার্লামেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলে দেওয়া বক্তব্যে গালিবাফ এসব মন্তব্য করেন।
বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল ব্যক্তিদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত দেশের সর্বোচ্চ নেতার নির্বাহী ক্ষমতা ও সক্ষমতা আরও শক্তিশালী করা। তাঁর মতে, একটি শক্তিশালী ইরান গড়ে তোলার যেকোনো উদ্যোগের সূচনা হওয়া উচিত এই ভিত্তি থেকেই।
সূত্র: ডন