
গণহত্যার অভিযোগে অভিযুক্ত বিশ্বনেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন কার্যকরভাবে প্রয়োগের পক্ষে মত দিয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক মার্কিন নাগরিক। এক জরিপে দেখা গেছে, এ ধরনের অভিযোগে অভিযুক্ত নেতাদের গ্রেপ্তার সমর্থন করেন ৪৬ শতাংশ মার্কিন উত্তরদাতা।
জরিপের ফলাফলে দেখা যায়, আলোচিত বিশ্বনেতাদের মধ্যে গ্রেপ্তারের দাবিতে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম। গাজা যুদ্ধকে ঘিরে তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে ওঠা অভিযোগ এবং চলমান আইনি বিতর্কের প্রেক্ষাপটে জরিপে অংশগ্রহণকারীদের একটি বড় অংশ এ মত প্রকাশ করেছেন।
জরিপটি পরিচালনা করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান। এতে অংশ নেওয়া মার্কিন ভোটারদের মতামতের ভিত্তিতেই এ ফলাফল প্রকাশ করা হয়েছে।