
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি মূল্যায়নে ঘটনাস্থলের আশপাশের এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এবং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় অনুভূত এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ০।
ভূমিকম্পের পর কেন্দ্রস্থলের আশপাশের গ্রামগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানানো হয়নি।