
জর্ডানে বৈধভাবে কাজের সুযোগ পেতে কোনো অর্থ খরচের প্রয়োজন নেই—এমন তথ্য জানিয়ে চাকরিপ্রত্যাশীদের সতর্ক করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় এক বিজ্ঞপ্তিতে আম্মানের বাংলাদেশ দূতাবাস জানায়, বৈধ পাসপোর্ট থাকলেই জর্ডানে চাকরির নিয়োগ প্রক্রিয়ায় কোনো ফি দিতে হয় না। বরং ঢাকায় মেডিকেল পরীক্ষা, যাতায়াত, থাকা-খাওয়া এবং চিকিৎসাসহ প্রয়োজনীয় সব খরচ নিয়োগদাতার পক্ষ থেকেই বহন করা হয়।
দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, কোনো এজেন্ট বা দালাল যদি চাকরির নামে অর্থ দাবি করে, তা অবৈধ নিয়োগের ইঙ্গিত বহন করে। এ ধরনের প্রতারণা এড়াতে প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি, চাকরির ভিসা যাচাই করা এবং সংশ্লিষ্ট এজেন্ট বা দালালের তথ্য দূতাবাসে পাঠিয়ে নিশ্চিত হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে, যাতে প্রতারণার শিকার না হতে হয়।