
আকাশপথে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে ইরানে—পূর্বাঞ্চলের আকাশসীমা আংশিক খুলে দেওয়ার পর ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর আবার চালু করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ইরানিয়ান এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
চালু হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ও মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। পাশাপাশি মাশহাদ, বিরজান্দ, গোরগান এবং জাহেদান শহরের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতেও পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।
অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় এসব বিমানবন্দরে কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো।
তিনি আরও বলেন, যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে এবং দ্রুত ফ্লাইট চালু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।