
পাবনার চাটমোহরে পানিতে ডুবে ইয়াসমিন খাতুন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ইয়াসমিন ওই গ্রামের মতি মণ্ডলের নাতনি। তিনি নানা মতি মণ্ডলের বাড়িতে বসবাস করতেন। তবে তার বাবার পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বাবা-মায়ের বিচ্ছেদের পর ছোটবেলা থেকেই ইয়াসমিন বনগ্রাম চকপাড়া গ্রামে তার নানা মতি মণ্ডলের বাড়িতে থাকতেন। বুধবার বিকেলে বাড়ির পাশের পুকুরে সমবয়সী কয়েকজনের সঙ্গে গোসল করতে যান তিনি।
গোসল শেষে অন্যরা বাড়ি ফিরে এলেও ইয়াসমিন আর ফেরেননি। পরে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।