
রাজধানী ঢাকায় প্রতিদিনই কেনাকাটা ও প্রয়োজনীয় কাজে মানুষকে বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয়। তবে নির্ধারিত সাপ্তাহিক ছুটির কারণে অনেক এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। তাই শনিবার (১৮ এপ্রিল) কোথায় কোথায় মার্কেট বন্ধ থাকবে, তা জেনে বের হওয়াই ভালো।
যেসব মার্কেট বন্ধ থাকবে
গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, আজিমপুর সুপার মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, শারিফ ম্যানসন, সান্দ্রা সুপার মার্কেট ও বাবুবাজার।
যেসব এলাকার দোকান বন্ধ থাকবে
চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, শ্যামবাজার, বাংলাবাজার, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল এলাকা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা ও পোস্তগোলা।