
মার্কিন মুদ্রা ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন—প্রথমবারের মতো দেশের কাগুজে নোটে যুক্ত হতে যাচ্ছে ক্ষমতাসীন প্রেসিডেন্টের স্বাক্ষর, যা ১৬৫ বছরের পুরোনো প্রচলন ভেঙে দেবে।
শুক্রবার (২৭ মার্চ) মার্কিন ট্রেজারি বিভাগের এক ঘোষণায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী বা ‘সেমিকুইনসেন্টেনিয়াল’ উদযাপন উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী জুন মাস থেকে নতুন নকশার ১০০ ডলারের নোট মুদ্রণ শুরু হবে এবং কয়েক সপ্তাহের মধ্যেই তা বাজারে চালু করা হবে।
নতুন এই নোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পাশাপাশি ট্রেজারি সেক্রেটারি জ্যানেট স্বাক্ষরও থাকবে। ১৮৬১ সালে ফেডারেল কারেন্সি চালুর পর এই প্রথম কোনো বর্তমান প্রেসিডেন্টের স্বাক্ষর সরাসরি ব্যাংকনোটে স্থান পাচ্ছে।
এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের একটি প্রথারও অবসান ঘটছে। দেড় শতাব্দীর বেশি সময় ধরে মার্কিন মুদ্রায় ট্রেজারি বিভাগের স্বাক্ষর থাকার যে ধারাবাহিকতা ছিল, নতুন নকশায় তা আর থাকছে না।
বর্তমান ট্রেজার Brandon Beach সামাজিক মাধ্যমে এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে বলেন, এটি প্রেসিডেন্টের নেতৃত্ব ও দেশের প্রতি তাঁর দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে বিবেচিত হবে। এর আগে সাবেক ট্রেজার Lynn Malerba ছিলেন সেই ধারার শেষ প্রতিনিধি, যাঁদের স্বাক্ষর ১৮৬১ সাল থেকে নিয়মিতভাবে মার্কিন নোটে ব্যবহৃত হয়ে আসছিল। তবে Janet Yellen এবং লিন মালেরবার স্বাক্ষরযুক্ত বিদ্যমান নোটগুলোও নতুন সিরিজের পাশাপাশি প্রচলনে থাকবে।
ট্রেজারি সেক্রেটারি Scott Bessent বলেন, দেশের ইতিহাস ও প্রেসিডেন্ট ট্রাম্পের অবদানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অগ্রগতি ও ডলারের শক্ত অবস্থান ধরে রাখছে, যা এই সময়ে মুদ্রায় প্রতিফলিত হওয়া যথার্থ।
প্রশাসন জানিয়েছে, প্রেসিডেন্টের নাম ও অবদান সাধারণ মানুষের কাছে তুলে ধরার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই উদ্যোগের অংশ হিসেবে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত একটি স্মারক স্বর্ণমুদ্রার নকশাও অনুমোদন পেয়েছে।
বর্তমান আইনে ট্রেজারি বিভাগ মুদ্রার নকশা পরিবর্তনের ক্ষমতা রাখলেও কিছু বিধিনিষেধ বহাল রয়েছে। যেমন ‘ইন গড উই ট্রাস্ট’ বাক্যটি এবং মৃত ব্যক্তিদের প্রতিকৃতি ব্যবহারের নিয়ম অপরিবর্তিত রাখতে হয়। ফলে নতুন নোটে মূল নকশা অপরিবর্তিত থাকবে, কেবল ট্রেজারের স্বাক্ষরের জায়গায় যুক্ত হবে প্রেসিডেন্টের স্বাক্ষর।
তবে জীবিত ব্যক্তির ছবি মুদ্রায় ব্যবহার আইনত নিষিদ্ধ হওয়ায় ট্রাম্পের প্রতিকৃতি সম্বলিত সাধারণ কয়েন চালুর উদ্যোগ আইনি জটিলতায় পড়েছে। যদিও কাগজের নোটে স্বাক্ষর সংযোজনের ক্ষেত্রে এমন কোনো বাধা নেই। আশা করা হচ্ছে, আগামী গ্রীষ্মকাল থেকেই নতুন এই নোট সারা দেশে প্রচলিত হবে।