
অপ্রত্যাশিত সিদ্ধান্তে পদ ছাড়লেন যুক্তরাষ্ট্রের নৌমন্ত্রী জন সি ফেলান। তার এই পদত্যাগ ইতোমধ্যেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।
পেন্টাগনের এক মুখপাত্র ফেলানের দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
ফেলানের পদত্যাগের পর নতুন দায়িত্ব পেয়েছেন হাং কাও। তিনি ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
সূত্র: মিডল ইস্ট আই