
বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দপদপিয়া ব্রিজে বিআরটিসি বাস ও মাহিন্দ্র সংঘর্ষের ১জন নিহত এবং অন্তত আহত ৪জন, আহতদের অবস্থান ও আশঙ্কা জনক জানিয়েছেন কোতোয়ালি ওসি মোহাম্মদ আল মামুন-উল ইসলাম।
এই মর্মান্তিক দুর্ঘটনায় বিশ্বিবদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত গুরুতর আহত হন। বর্তমানে আহত ইয়াসিন আরাফাত কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
রোববার (৯ আগস্ট) সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পটুয়াখালীমুখী বিআরটিসি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর তার নাম পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন, আসাদুল (৪৫) মাহিন্দ্রা চালক বাকের গঞ্জের , মামুন রেজা (৩৮) মাহিন্দ্রার যাত্রী বেতাগি, আরেকজন অজ্ঞাতনামা (২৩)।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন,"সর্বশেষ তথ্যমতে ১নিহত হয়েছেন এবং ৪ জন আহত।"