
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর স্ত্রী ব্যারিস্টার নুসরাত খানের একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে। ক্ষমতা এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন নিয়ে দেওয়া পোস্টটি নিয়ে কৌতূহল দেখা দিয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নুসরাত খান মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি শেয়ার করেন।
উদ্ধৃতিটির বাংলা অর্থ হলো, ক্ষমতা হচ্ছে কোনো লক্ষ্য অর্জনের সামর্থ্য। সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন, সেটিই ক্ষমতার মূল তাৎপর্য।
পোস্টটির সঙ্গে ইশরাক হোসেনের একটি ছবিও যুক্ত করেন নুসরাত খান।
তবে ইশরাক হোসেনের পদত্যাগের সঙ্গে এই পোস্টের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নুসরাত খান কোনো ব্যাখ্যা দেননি। ফলে পোস্টটির উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।