
জাতীয় মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধি এবং গুম প্রতিরোধ সংক্রান্ত আইন সংসদে উত্থাপনের প্রতিবাদে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদে বিলটি উত্থাপনের সময় এর বিরোধিতা করে অধিবেশন থেকে বেরিয়ে যান বিরোধী দলের সদস্যরা।
বিলটির বিভিন্ন বিধান নিয়ে আপত্তি জানিয়ে তারা এই ওয়াকআউট করেন বলে জানা গেছে।