
আওয়ামী লীগ নেতার প্যারাডো গাড়ি ব্যবহার করে নাসীরুদ্দীন পাটওয়ারী লংমার্চে অংশ নিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন বলেন, মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী সব সময় বলতেন আওয়ামী লীগ বাড়িঘর, ধনসম্পদ দখল করতে হবে। তার ভাষ্য অনুযায়ী, গতকালের ঘটনায় এর কিছুটা নমুনা পাওয়া গেছে।
রাশেদ খাঁন বলেন, মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী সব সময় বলত আওয়ামী লীগ বাড়িঘর, ধনসম্পদ দখল করতে হবে। আজকে তার কিছুটা নমুনা পাওয়া গেলো! গতকাল আওয়ামী লীগ নেতার প্যারাডো গাড়ি করে লংড্রাইভ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী। আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দিয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের খায়েশ থেকে গাড়িটিও দখল করেছে, তা খতিয়ে দেখা দরকার।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও দাবি করেন, গতকালের লংমার্চকে ঘিরে আয়োজিত পিকনিক থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা গণহত্যার বিচারের দাবিতে কোনো বক্তব্য না থাকার বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।
তিনি বলেন, গতকালের লংমার্চের পিকনিক থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ও গণহত্যার বিচারের দাবিতে কেনো কোনো বক্তব্য ছিলো না তা বোঝার চেষ্টা করুন। কারণ এই লংমার্চের উদ্দেশ্যই ছিলো শেখ হাসিনাকে ডিসেম্বরে ফিরিয়ে আনার প্রেক্ষাপট সৃষ্টি করা। আর সেই লক্ষ্যে উস্কানিমূলক স্লোগান ও বহরে লাঠিসোঁটা নিয়ে গিয়েছে।
তবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ধরনের কোনো ফাঁদে পা দেননি বলে দাবি করেন রাশেদ খাঁন। একই সঙ্গে বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয় কি না, সেটিও দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কিন্তু বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামায়াতের পাতানো ফাঁদে পা দেয়নি। দেখা যাক, এ বিষয়ে এনসিপি দলীয় কোন ব্যবস্থা নেয় কিনা!