
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করার উদ্দেশ্যে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে যাত্রা করেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে গুলশানের চেয়ারপারসন কার্যালয় থেকে সন্ধ্যা সোয়া ৬টার দিকে দলটি রওনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
প্রতিনিধিদলে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইসমাইল জবিউল্লাহ।