
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটারদের সতর্ক করে বলেছেন, দেশের কিছু গোষ্ঠী দলের জনপ্রিয়তা ও জনসমর্থনকে হুমকি মনে করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।
তিনি এসব অপপ্রচারে কান না দিয়ে ভোটারদের নিজ নিজ পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
জামায়াত আমির এই বার্তা দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেইজে। তিনি বলেন, “জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করছে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”