
জনপ্রশাসন মন্ত্রণালয় পাঁচজন উপসচিবের দায়িত্ব রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জারি করা এ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে নিম্নবর্ণিত কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত পদে বদলিপূর্বক পদায়ন করা হলো এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
রদবদল হওয়া কর্মকর্তারা হলেন—
মো. আবু ওয়াদুদ (পরিচিতি নম্বর ১৬৪০৬), বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) হিসেবে কর্মরত। তাকে বদলি করে অর্থ বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
মো. কুতুব আল-হোসাইন (পরিচিতি নম্বর ৮২১১), বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব। তাকে বদলি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
মো. সাখাওয়াত হোসেন (পরিচিতি নম্বর ১৬৬০৪), বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব)। তাকে বদলি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
খন্দকার মুশফিকুর রহমান (পরিচিতি নম্বর ১৬৩৪৮), বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব)। তাকে বদলি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল (পরিচিতি নম্বর ১৫৯২৮), বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব)। তাকে বদলি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।