
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তার কোনো ক্ষতি হয়নি।
কী কারণে গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনার পেছনে আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধ রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।