
স্থানীয় সরকার নির্বাচন আগামী অক্টোবরেই আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নির্ধারিত সময়কে সামনে রেখে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।
সোমবার (৬ জুলাই) এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতি চলমান রয়েছে এবং আগামী অক্টোবরকে সামনে রেখেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তবে নির্বাচন কমিশনার এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি। স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তফসিল, ধাপ বা অন্যান্য বিষয় পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।