
অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে এগোচ্ছে সরকার; রোববার রাতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৯ মার্চ) দুপুরে সরকারি দলের সংসদীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, অধ্যাদেশগুলো যাচাই-বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত সংসদীয় বিশেষ কমিটি আজ রাতেই বৈঠকে বসবে এবং সেখানেই ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
অন্যদিকে বিশেষ কমিটির সভাপতি জয়্নুল আবেদীন জানিয়েছেন, এখনো ২৪টি অধ্যাদেশে ঐকমত্যে পৌঁছানো যায়নি। এসব বিষয় নিয়েই আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।
এদিকে প্রায় ১৩ দিনের বিরতির পর পুনরায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বিকেল ৩টায় অধিবেশন শুরু হওয়ার পরদিনের কার্যক্রম শেষে বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।